বাংলা কিওয়ার্ড, পাইথনের শক্তি
৪০টি বাংলা কিওয়ার্ড আর ৫০টির বেশি বাংলা কাজ। ইংরেজিতে লেখা পাইথন কোডও একসাথে চলে।
সংস্করণ ০.৭.১ · বিনামূল্যে · ওপেন সোর্স
জোছনা একটি বাংলা প্রোগ্রামিং ভাষা। কোড লেখা হয় যদি,
প্রতিটি, দেখাও এর মতো বাংলা শব্দে, আর চলে পাইথনের উপর।
তাই NumPy, pandas, scikit-learn, PyTorch সহ পাইথনের সব লাইব্রেরি ব্যবহার করা যায়।
JosnaSetup-0.7.1.exe · ০.৬ MB · Windows 10/11 (৬৪-বিট) · Administrator অনুমতি লাগে না
# নাম জিজ্ঞেস করে তিনবার শুভেচ্ছা নাম = ইনপুট("তোমার নাম? ") প্রতিটি i মধ্যে পরিসর(১, ৪): দেখাও(f"{i}. স্বাগতম, {নাম}!")
ফলাফল
তোমার নাম? জোছনা
১. স্বাগতম, জোছনা!
২. স্বাগতম, জোছনা!
৩. স্বাগতম, জোছনা!
এখনই চেষ্টা করুন
প্রোগ্রামিং আগে কখনো না করলেও চলবে। একটা উদাহরণ বাছুন, ▶ চালাও চাপুন, তারপর "বদলে দেখুন" ঘরে নিজের নাম বা সংখ্যা দিন — কোড নিজেই বদলাবে। কিছু ইনস্টল করতে হবে না।
৭টি উদাহরণ
বদলে দেখুন
উপরের ▶ চালাও চাপুন — ফল এখানে আসবে।ভালো লাগলো? নিজের কম্পিউটারে পুরো জোছনা পান: VS Code এক্সটেনশন, ডিবাগার, ১৫টি পাঠ, এআই আর ডেটার লাইব্রেরি।
ইনস্টলার ডাউনলোড (০.৬ MB)কেন জোছনা
৪০টি বাংলা কিওয়ার্ড আর ৫০টির বেশি বাংলা কাজ। ইংরেজিতে লেখা পাইথন কোডও একসাথে চলে।
ভুল হলে বাংলায় বলে কোন লাইনে কী ভুল, আর বানান ভুল হলে পরামর্শ দেয়: "আপনি কি 'নাম' লিখতে চেয়েছেন?"
টাইপ করার সময় সাজেশন, ভুলের নিচে লাল দাগ, ডিবাগার, আর নিখুঁত বাংলা আউটপুট। ইনস্টলার নিজেই বসিয়ে দেয়।
কোনো এডিটর ছাড়াই ব্রাউজারে কোড লিখে চালান। এতেও সাজেশন আর লাল দাগে ভুল দেখানো আছে।
প্রথম প্রোগ্রাম থেকে শুরু করে নিউরাল নেটওয়ার্ক, ডেটা বিশ্লেষণ আর নিজের চ্যাটবট পর্যন্ত।
ডেটা, চার্ট, এআই, বাংলা লেখার বিশ্লেষণ, ডেস্কটপ অ্যাপ, গেম আর ওয়েবসাইট বানানোর জন্য তৈরি মডিউল।
ইনস্টল
উপরের বোতাম থেকে JosnaSetup-0.7.1.exe নামান।
"Windows protected your PC" দেখালে More info → Run anyway চাপুন। নতুন সফটওয়্যারে Windows এটা দেখায়।
পাইথন না থাকলে ইনস্টলার নিজেই python.org থেকে নামিয়ে বসায়। শেষে খেলার মাঠ খুলে যায়।
নতুন একটি টার্মিনাল খুলে লিখুন josna শেখো
josna কমান্ড চালু.jn ফাইলে জোছনার আইকন, ডাবল-ক্লিকে চলেব্যবহার
ইনস্টলের পরে PowerShell বা Command Prompt এ:
josna প্রথম.jnএকটি প্রোগ্রাম চালাওjosna শেখোবাংলায় ১৫টি পাঠjosna খেলার_মাঠব্রাউজারে খেলার মাঠ খোলোjosna convert ফাইল.pyপাইথন কোড জোছনায় রূপান্তরjosna doctorসব ঠিক আছে কিনা দেখোপ্রশ্নোত্তর
না। পাইথন ৩.৯ বা তার নতুন সংস্করণ থাকলে ইনস্টলার সেটাই ব্যবহার করে। না থাকলে python.org থেকে পাইথন ৩.১৩ নামিয়ে বসায়, তখন ইন্টারনেট লাগে।
নামানো ফাইলটি আসল কিনা মিলিয়ে দেখতে PowerShell এ চালান Get-FileHash JosnaSetup-0.7.1.exe, তারপর ফলের সাথে নিচের SHA-256 মিলিয়ে দেখুন।
7C799A8D110183A16577AAA4B0CC381F670FBB7C6FA17CE211BCC29E3E3F01D2
Settings → Apps → "জোছনা প্রোগ্রামিং ভাষা" → Uninstall। পাইথন আর আপনার নিজের লেখা .jn ফাইলগুলো থেকে যায়।
আপাতত ইনস্টলারটি শুধু Windows এর জন্য। Mac আর Linux এর সংস্করণ এলে জানতে চাইলে নিচের ইমেইলে লিখুন। ততদিন এই পাতার "এখনই চেষ্টা করুন" অংশে যেকোনো কম্পিউটার বা মোবাইলের ব্রাউজারেই জোছনা চালানো যায়।
ইনস্টলের সময় "এআই আর ডেটা" টিক দিন, অথবা পরে চালান pip install numpy scikit-learn pandas। কী নেই আর কী করতে হবে, josna doctor বাংলায় বলে দেয়।
ডেভেলপার
প্রশ্ন, পরামর্শ বা ভুল জানাতে ইমেইল করুন, অথবা ডেভেলপারের ওয়েবসাইট দেখুন।