সরাসরি ডাউনলোডে যান

সংস্করণ ০.৭.১ · বিনামূল্যে · ওপেন সোর্স

নিজের ভাষায়
প্রোগ্রামিং শিখুন

জোছনা একটি বাংলা প্রোগ্রামিং ভাষা। কোড লেখা হয় যদি, প্রতিটি, দেখাও এর মতো বাংলা শব্দে, আর চলে পাইথনের উপর। তাই NumPy, pandas, scikit-learn, PyTorch সহ পাইথনের সব লাইব্রেরি ব্যবহার করা যায়।

JosnaSetup-0.7.1.exe · ০.৬ MB · Windows 10/11 (৬৪-বিট) · Administrator অনুমতি লাগে না

প্রথম.jn
# নাম জিজ্ঞেস করে তিনবার শুভেচ্ছা
নাম = ইনপুট("তোমার নাম? ")
প্রতিটি i মধ্যে পরিসর(১, ৪):
    দেখাও(f"{i}. স্বাগতম, {নাম}!")

ফলাফল

তোমার নাম? জোছনা
১. স্বাগতম, জোছনা!
২. স্বাগতম, জোছনা!
৩. স্বাগতম, জোছনা!

এখনই চেষ্টা করুন

কোড লেখাই আছে — শুধু চালান আর বদলে দেখুন

প্রোগ্রামিং আগে কখনো না করলেও চলবে। একটা উদাহরণ বাছুন, ▶ চালাও চাপুন, তারপর "বদলে দেখুন" ঘরে নিজের নাম বা সংখ্যা দিন — কোড নিজেই বদলাবে। কিছু ইনস্টল করতে হবে না।

৭টি উদাহরণ

    শুভেচ্ছা

    হ্যালো.jn
    উপরের ▶ চালাও চাপুন — ফল এখানে আসবে।
    ◆ জোছনা পাইথন এখনও লোড হয়নি
    কোডটা লাইন ধরে বুঝিয়ে বলো

      ভালো লাগলো? নিজের কম্পিউটারে পুরো জোছনা পান: VS Code এক্সটেনশন, ডিবাগার, ১৫টি পাঠ, এআই আর ডেটার লাইব্রেরি।

      ইনস্টলার ডাউনলোড (০.৬ MB)

      কেন জোছনা

      যা যা পাবেন

      বাংলা কিওয়ার্ড, পাইথনের শক্তি

      ৪০টি বাংলা কিওয়ার্ড আর ৫০টির বেশি বাংলা কাজ। ইংরেজিতে লেখা পাইথন কোডও একসাথে চলে।

      বাংলায় ত্রুটি-বার্তা

      ভুল হলে বাংলায় বলে কোন লাইনে কী ভুল, আর বানান ভুল হলে পরামর্শ দেয়: "আপনি কি 'নাম' লিখতে চেয়েছেন?"

      VS Code এক্সটেনশন

      টাইপ করার সময় সাজেশন, ভুলের নিচে লাল দাগ, ডিবাগার, আর নিখুঁত বাংলা আউটপুট। ইনস্টলার নিজেই বসিয়ে দেয়।

      ব্রাউজারে খেলার মাঠ

      কোনো এডিটর ছাড়াই ব্রাউজারে কোড লিখে চালান। এতেও সাজেশন আর লাল দাগে ভুল দেখানো আছে।

      ১৫টি বাংলা পাঠ

      প্রথম প্রোগ্রাম থেকে শুরু করে নিউরাল নেটওয়ার্ক, ডেটা বিশ্লেষণ আর নিজের চ্যাটবট পর্যন্ত।

      বাংলা লাইব্রেরি

      ডেটা, চার্ট, এআই, বাংলা লেখার বিশ্লেষণ, ডেস্কটপ অ্যাপ, গেম আর ওয়েবসাইট বানানোর জন্য তৈরি মডিউল।

      ইনস্টল

      চার ধাপে শুরু

      1. ১

        ডাউনলোড করুন

        উপরের বোতাম থেকে JosnaSetup-0.7.1.exe নামান।

      2. ২

        ফাইলটি চালান

        "Windows protected your PC" দেখালে More info → Run anyway চাপুন। নতুন সফটওয়্যারে Windows এটা দেখায়।

      3. ৩

        "ইনস্টল করো" চাপুন

        পাইথন না থাকলে ইনস্টলার নিজেই python.org থেকে নামিয়ে বসায়। শেষে খেলার মাঠ খুলে যায়।

      4. ৪

        শেখা শুরু করুন

        নতুন একটি টার্মিনাল খুলে লিখুন josna শেখো

      ইনস্টলার যা করে

      • • দরকার হলে পাইথন ইনস্টল (ডিজিটাল স্বাক্ষর যাচাই করে)
      • • যেকোনো টার্মিনালে josna কমান্ড চালু
      • • .jn ফাইলে জোছনার আইকন, ডাবল-ক্লিকে চলে
      • • স্টার্ট মেনুতে জোছনা, পাঠশালা আর খেলার মাঠ
      • • VS Code থাকলে এক্সটেনশন বসানো
      • • চাইলে এআই আর ডেটা লাইব্রেরি নামানো

      ব্যবহার

      দরকারি কমান্ড

      ইনস্টলের পরে PowerShell বা Command Prompt এ:

      josna প্রথম.jnএকটি প্রোগ্রাম চালাও
      josna শেখোবাংলায় ১৫টি পাঠ
      josna খেলার_মাঠব্রাউজারে খেলার মাঠ খোলো
      josna convert ফাইল.pyপাইথন কোড জোছনায় রূপান্তর
      josna doctorসব ঠিক আছে কিনা দেখো

      প্রশ্নোত্তর

      জানা দরকার

      আগে থেকে পাইথন ইনস্টল থাকতে হবে কি?

      না। পাইথন ৩.৯ বা তার নতুন সংস্করণ থাকলে ইনস্টলার সেটাই ব্যবহার করে। না থাকলে python.org থেকে পাইথন ৩.১৩ নামিয়ে বসায়, তখন ইন্টারনেট লাগে।

      ফাইলটি নিরাপদ কিনা কীভাবে বুঝব?

      নামানো ফাইলটি আসল কিনা মিলিয়ে দেখতে PowerShell এ চালান Get-FileHash JosnaSetup-0.7.1.exe, তারপর ফলের সাথে নিচের SHA-256 মিলিয়ে দেখুন।

      7C799A8D110183A16577AAA4B0CC381F670FBB7C6FA17CE211BCC29E3E3F01D2
      কীভাবে সরাব (আনইনস্টল)?

      Settings → Apps → "জোছনা প্রোগ্রামিং ভাষা" → Uninstall। পাইথন আর আপনার নিজের লেখা .jn ফাইলগুলো থেকে যায়।

      Mac বা Linux এ চলবে?

      আপাতত ইনস্টলারটি শুধু Windows এর জন্য। Mac আর Linux এর সংস্করণ এলে জানতে চাইলে নিচের ইমেইলে লিখুন। ততদিন এই পাতার "এখনই চেষ্টা করুন" অংশে যেকোনো কম্পিউটার বা মোবাইলের ব্রাউজারেই জোছনা চালানো যায়।

      এআই আর ডেটার লাইব্রেরি কীভাবে পাব?

      ইনস্টলের সময় "এআই আর ডেটা" টিক দিন, অথবা পরে চালান pip install numpy scikit-learn pandas। কী নেই আর কী করতে হবে, josna doctor বাংলায় বলে দেয়।

      ডেভেলপার

      যোগাযোগ

      প্রশ্ন, পরামর্শ বা ভুল জানাতে ইমেইল করুন, অথবা ডেভেলপারের ওয়েবসাইট দেখুন।